ওমর ফারুক
বার্তা সম্পাদক

রাজধানীর ঢাকার লেডিস ক্লাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি–এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন (২০২৭–২০২৮)।

উক্ত নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নরসিংদীর কৃতি সন্তান সারোয়ার হোসেন মৃধা।

তিনি বর্তমানে নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি–এর সভাপতির গুরুদায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে পরিবহন খাতে তার সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নির্বাচিত হওয়ার পর সারোয়ার হোসেন মৃধা সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি, মহাসচিবসহ সারাদেশ থেকে আগত সম্মানিত কাউন্সিলরদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং ড. আব্দুল মঈন খান–এর প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় তিনি বলেন,“সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে যথাযথভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।”

নরসিংদীসহ দেশের পরিবহন মালিকদের মধ্যে এ নির্বাচনে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।