ওমর ফারুক
বার্তা সম্পাদক

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজারে বিক্রিত মৌসুমি ফলে ক্ষতিকর ক্যামিকেলের উপস্থিতি আছে কিনা তা যাচাই করতে নরসিংদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, নরসিংদীর উদ্যোগে সদর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই নরসিংদী অফিসের ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে মৌসুমি ফল পরীক্ষা করা হয়।

সদর উপজেলার স্টেশন রোডে অবস্থিত মেসার্স জননী ফল ভান্ডার নামীয় প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মৌসুমি ফল পরীক্ষা করে কোনো ধরনের ক্ষতিকর ক্যামিকেলের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উপ পরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (সিএম)  নিখিল রায়, পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ এবং পরীক্ষক (ফুড অ্যান্ড ব্যাক্ট.) সুনন্দন দে।

কর্তৃপক্ষ জানায়, পবিত্র মাহে রমজানে ভোক্তা সাধারণের নিরাপদ খাদ্য ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসটিআই-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।