নুরুল কবির
বৃহত্তর চট্টগ্রামের বহুল প্রচারিত জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গু’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতকানিয়ায় লেখক- পাঠক- সুধী সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ বেলাল হোছাইন ও মাল্টিমিডিয়া রিপোর্টার নুরুল ইসলাম সবুজের ব্যবস্থাপনায় এবং দৈনিক সাঙ্গু পাঠক ফোরাম সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ মোরশেদের সভাপতিত্বে ও সাতকানিয়া রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি হোসাইন আল হিশাম জাবেদের সঞ্চালনায় গতকাল রবিবার সন্ধ্যা ৭ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত কেরানিহাট সী ওয়ার্ল্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া (সাঙ্গু) সাংগঠনিক থানা শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলাম।
মূখ্য আলোচক ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী তারেক হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইবরাহিম চৌধুরী, এনসিপি’র সাতকানিয়া উপজেলা আহবায়ক তওহিদুল ইসলাম মাসুম, কেরানিহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ শফিউল আলম নূরী, সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক শহিদুল ইসলাম বাবর, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোস্তাফিজুর রহমান, এজিএম শহিদুল ইসলাম, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শাহজাহান নাছির, ব্যাংকার মুহাম্মদ জুলফিকার প্রমূখ।
এতে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবক, আলেম, জুলাইযোদ্ধা, শিল্পী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক, পাঠক, শুভানুধ্যায়ীর অপূর্ব সম্মিলন ঘটে।
শুভেচ্ছা ও আলোচনা পর্ব শেষে প্রীতিভোজের আগে স্থানীয় সাংবাদিকগণ দেশীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সবাইকে মাতিয়ে তোলেন।
বক্তাগণ তাদের বক্তব্যে দৈনিক সাঙ্গুর দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন। তারা আগামীতে এই পত্রিকার পাশে আরো বেশী অবস্থানের দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
তাছাড়া বক্তাগণ সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ পথচলা, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আর্থিক অগ্রগতি, নিরাপত্তা ও আইনী সহায়তা এবং মূল্যায়ণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
দৈনিক সাঙ্গুর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতকানিয়ায় অনুষ্ঠিত লেখক- পাঠক- সুধী সমাবেশের মঞ্চে বাম থেকে উপবিষ্ট চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি – ১ সাতকানিয়া জোনাল অফিসের এজিএম শহীদুল ইসলাম, ডিজিএম মোস্তাফিজুর রহমান, অনুষ্ঠানের সভাপতি দৈনিক সাঙ্গু পাঠক ফোরাম সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি, নগরীর বিশিষ্ট ব্যবসায়ী- শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্জ মোহাম্মদ মোরশেদ, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও IBWF চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আলহাজ্জ মোহাম্মদ ইবরাহিম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া (সাঙ্গু) সাংগঠনিক থানা শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি তারেক হোসাইন, এনসিপি’র সাতকানিয়া উপজেলা আহবায়ক তওহিদুল ইসলাম মাসুম, কেরানিহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম নূরী এবং সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক, সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি, এনটিভি ও আমার দেশের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলাম বাবর।

