
গাজীপুরের কালীগঞ্জে থানা পুলিশের রাত্রিকালীন কিলো-৫ ও যৌথবাহিনী মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) গভীর রাতে কালীগঞ্জ থানার রাত্রিকালীন কিলো-৫ ও যৌথবাহিনী কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকাস্থ সেভেন রিংস সিমেন্ট কোম্পানির ৬নং গেইট সংলগ্ন গুদারাঘাট রোডের পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকা সহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দেওপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে আল-আমিন (৩১), আনোয়ার হোসেনের ছেলে আবিদ হাসান (৩১) আব্দুল বাতেনের ছেলে সিয়াম আহমেদ (২১)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কালীগঞ্জ থানায় ১৭(২)২৬ নং মামলা রুজু করা হয়। বুধবার দুপুরে আসামীদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। দুপুরে আসামীদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.