বিজয় কর রতন
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তর আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সে উত্তর আব্দুল্লাপুর গ্ৰামের আসাদুল্লা মিয়ার কন্যা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর আজ বুধবার দুপুরে এ নিয়ে এলাকায় শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী শান্তনা আক্তার সে স্কুলের নিচ তলায় হকারের নিকট থেকে বেলপুড়ি কিনে দ্বিতীয় তলায় উঠার সময় প্রধান শিক্ষক তাকে নিচ তলার একটি অন্ধকার স্থানে নিয়ে আপত্তিকর স্পর্শ করে এবং জোর পূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েটি চিৎকার করে দ্রুত বাড়িতে এসে বিষয়টি এসে তার মাকে জানান। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত শিক্ষক ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন।
অভিযুক্ত শিক্ষক হারুন অর রশিদ অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে বিষয়টি অস্বীকার করেন । সে বলে তাকে বদলি করানোর উদ্দেশ্য এই অপপ্রচার চালানো হচ্ছে। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল আহমেদ তাকে প্রস্তাব দেয় এ বিদ্যালয় থেকে বদলি হয়ে যাওয়ার জন্য। তবে সহকারী শিক্ষক কামাল আহমেদ বলেন, প্রধান শিক্ষক আমার আত্মীয় তার বিরুদ্ধে মিথ্যা বলার প্রশ্নই উঠে না। আমাদের মধ্যে কোন বিরোধ নেই।
এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পারিবারিক সূত্রে তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তা সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

