নিউজ ডেস্ক

আসন্ন নজরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে জনসমর্থনের জোয়ারে আলোচনার শীর্ষে উঠে এসেছেন নরসিংদী জেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে নিখুঁত ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তিনি ইতোমধ্যেই বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে আন্দোলনের সুপরিচিত মুখ ও সারাবাংলা ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভূঁইয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সাব্বির ভূঁইয়া। ছাত্ররাজনীতিতে নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ, ক্রীড়া কার্যক্রম এবং মানবিক সহায়তায় তার সম্পৃক্ততা নজরপুর ইউনিয়নের সাধারণ মানুষের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলেছে।

বিশেষ করে তরুণ সমাজের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। স্থানীয় যুবকদের ভাষ্য, “নজরপুর ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও আধুনিক সেবা নিশ্চিত করতে একজন শিক্ষিত, তরুণ ও কর্মঠ নেতৃত্ব প্রয়োজন। আমরা সাব্বির ভূঁইয়াকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”


এছাড়াও বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নিয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে পারেন এমন একজন প্রার্থী হিসেবেই সাব্বির ভূঁইয়া এখন আলোচনায় রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও পরিবর্তনের প্রত্যাশাই তাকে এগিয়ে রাখছে। তবে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক ঘোষণা ও দলীয় মনোনয়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।


নজরপুর ইউনিয়নের ভোটারদের একাংশের অভিমত, “যোগ্যতা, সততা ও কর্মদক্ষতার সমন্বয়ে সাব্বির ভূঁইয়া হতে পারেন নজরপুরের আগামী দিনের নেতৃত্ব।”