ইয়াসিন আলী
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আশরাফ হোসেন আপেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন।
এছাড়াও উপজেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান হাসান, সহ-সভাপতি মনিরুজ্জামান দুলাল, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক খাদেম আলী, দপ্তর সম্পাদক শফিয়ার রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক রকুনুজ্জামান রোকন, সদস্য শফিকুল ইসলাম শফি, নুর-আমিন এবং নেওয়াশি ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আমজাদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

