
বাগেরহাটের রামপালে সাংবাদিক তুহিনকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি রাতে তিনি রামপাল থানায় একটি সাধারণ ডাইরি করেন। সাধারণ ডাইরিতে তিনি লিখিতভাবে উল্লেখ করেন, বুধবার সকাল ১০ টায় সাংবাদিক তুহিন মোল্লা ও তার পিতা লিয়াকত মোল্লা রোমজাইপুর বাজারে চায়ের দোকানে বসে চা পান করছিলেন।
পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আওয়ামীলীগের ক্যাডার ফ্যাসিষ্ট জব্বার খা, হাফিজ শেখ, নাজিম শেখ ও মুনসুর মোড়লসহ কয়েকজন সন্ত্রাসী কায়দায় লোহার রড ও লাঠিসোটা নিয়ে জীবন নাশের হুমকি দেয়। এতে তিনি এ তার পিতা মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
জব্বার খা গত জুলাই আন্দোলন দমনে বিশেষ ভূমিকা পালন করে। বিএনপি সরকার গঠনের পরে তারা কৌশলে আবারো বেপরোয়া হয়ে ওঠে। তাকে হত্যার হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ।
দৈনিক বার্তাপ্রবাহ পত্রিকায় কর্মরত তুহিনের হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জোর দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন ক্লাবের আহবায়ক মোতাহার মল্লিক, সদস্য সচিব মো. মেহেদী হাসান, সদস্য রেজাউল ইসলাম, কবির আকবর পিন্টু, এম, এ সবুর রানা, সুজন মজুমদার, এ, এইচ নান্টু, তারিকুল ইসলাম, হারুন শেখ ,মোল্লা হাফিজুর রহমান, লায়লা সুলতানা, মুর্শিদা পারভিন, রাসেল আব্দুল্লাহ প্রামুখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.