
নবগঠিত বিএনপি সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলাম রামপালে আগমন করলে তাকে এ অভ্যর্থনা জানানো হয়। এ সময় প্রতিমন্ত্রী কে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
পরে রামপাল উপজেলা বিএনপির আয়োজনে এক সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.