
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায় কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, আটকৃত দুই ব্যক্তির বহন করা কালো রঙের দুটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ৪ কেজি করে গাঁজা রাখা ছিল। আটকৃতরা হল—আব্দুল কাইয়ুম (৩৮), পিতা মৃত আব্দুস শহীদ, গ্রাম ছয়সিঁড়ি, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ এবং সেলিম মিয়া (৪৫), পিতা মৃত কালু মিয়া, গ্রাম ভাইটকান্দি, থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ। পুলিশ আরও জানায়, আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবারই তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.