নিউজ ডেস্ক
এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।’শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।’
এয়োদশ জাতীয় সংসদে এরইমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

