মোঃ শাহাদাত হোসাইন
শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় শরণখোলায়ও যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সর্বস্তরের জনসাধারণ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ‘ইনক্লুসিভ ইয়ুথ ফোরাম ফর কোস্টাল ক্লাইমেট রেজিলেন্স’ নামক একটি বেসরকারি যুব সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুব কমিটির সভাপতি তাসমিয়া আক্তার, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন ও কার্যনির্বাহী সদস্য চাঁদনী আক্তার।

শরণখোলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সর্বসাধারণের উপস্থিতিতে প্রভাত ফেরী শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।