
নরসিংদীর বেলাব থানার হত্যা মামলার প্রধান আসামিকে নওগাঁ জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলাব থানার মামলা নং- ১২(২)২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডের মামলায় জড়িত প্রধান আসামি মো. রজিম উদ্দিন (৪৪), পিতা-মৃত দুদু মিয়া, সাং-ইব্রাহিমপুর (সাদি সরকার বাড়ি), থানা-বেলাব, জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোবারক হোসেন, এসআই (নিরস্ত্র) জসিম উদ্দিন, এএসআই (নিরস্ত্র) রাজিব হাসানসহ সঙ্গীয় ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী-এর একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে নওগাঁ জেলার মান্দা থানাধীন গঙ্গারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মামলার ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বেলাব থানা কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.