ওমর ফারুক
বার্তা সম্পাদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে “মেহমান খানা’র” মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ নরসিংদী সদর হাসপাতাল-এ রোগী ও তাদের স্বজনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই আয়োজন বাস্তবায়ন করে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরাম। বিকেলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের হাতে ইফতার প্যাকেট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, সদস্য, নরসিংদী জেলা বিএনপি; সাহিদ সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নরসিংদী সদর শ্রমিকদল; শেখ রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরাম; রবিউল্লাহ সায়েম, পরিচালক, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরাম; জাবের আহমেদ, সাধারণ সম্পাদক, মেহমান খানা; সাব্বির ভুঁইয়া, চেয়ারম্যান প্রার্থী, নজরপুর ইউনিয়ন এবং মাওলানা নুরুল হুদা, খতিব, নরসিংদী সদর হাসপাতাল।

আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অসহায়, দুস্থ ও চিকিৎসাধীন রোগীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা বলেন, হাসপাতালে অবস্থানরত অনেক রোগী ও স্বজন আর্থিক সংকটে থাকেন—তাদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ইফতার পেয়ে রোগী ও তাদের স্বজনরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।