
ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নের চিথলিয়া গ্রামের অসহায় অসুস্থ আমিরুল ও জেসমিন দম্পত্তির স্বপ্নের ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে । বুধবার বেলা ১১টায় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার বাস্তবায়নে নির্মিত ঘরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
এসময় সাথে ছিলেন, পিআইও বেগম শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী পান্না, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, সদস্য আব্দুল্লাহ, রুবেল, আল-আমিন, বৈষম্য আন্দোলনে শহীদ সাইফুলের ছোট ভাই হাফিজুর রহমান প্রমূখ।
জানা যায় খরকুটো দিয়ে তৈরি একটি কুঁড়ের ঘড়ে ছিলো অসহায় দরিদ্র আমিরুল জেসমিন দম্পতির জীবন সংগ্রাম ও সংসার। বর্ষায় সামান্য বৃষ্টি হলেই পানি পড়তো ঘরে, বিষয়টি নজরে আসে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার।
এমন করুন অবস্থার কথা তাক্ওয়া অসহায় সেবা সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইমরুল কায়েস প্রতিষ্ঠাতা পরিচালকের সাথে কথা বলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন ঘর করে দেবার জন্য। এর আগেও ওই মহিলাকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।
পরে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি স্থানীয় ইউএনও সাদিয়া ইসলাম সীমার সাথে কথা বলে সকলের সার্বিক সহযোগিতায় তার নিজের জায়গায় দাঁড়পাকা টিনসেট ১৬ ফুট লম্বার ও ১০ ফুট প্রস্থ্য ঘর তৈরি করেন। নতুন ওই ঘর পেয়ে আমিরুল ও জেসমিন দম্পত্তি পেল স্বপ্নের ঘরে নতুন করে বাঁচার ঠিকানা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.