
তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।শনিবার তেহরানের নারমাক এলাকায় আহমাদিনেজাদের বাড়িতে হামলা চালানো হয়, যেখানে ক্ষমতা ত্যাগের পর থেকে তিনি বসবাস করছিলেন। হামলায় নিহত হয়েছেন আহমাদিনেজাদের নিরাপত্তা দলের তিন সদস্যও, যারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ছিলেন।
৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বকালে পারমাণবিক কর্মসূচি ও পশ্চিমাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি কট্টর রক্ষণশীল হওয়া সত্ত্বেও ইরানের বর্তমান নেতৃত্বের সমালোচক ও বিরোধী কণ্ঠে পরিণত হয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.