
সংসদকে সংস্কার পরিষদে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
একই সঙ্গে বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
রোববার (১ মার্চ) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তির আয়োজিত ইফতার মাহফিলে এ দাবি জানান তিনি। এতে অশ নেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় সংসদের প্রথম অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে সরকারকে আহ্বানও জানান এনসিপি নেতারা।
নাহিদ ইসলাম বলেন, সংসদে সংস্কার বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদ গঠন করে শপথ নেওয়া প্রয়োজন। ফ্যাসিবাদের সকল অপকর্মকে বৈধতা দেওয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশ সংসদে অনুমোদন দেওয়ার আহ্বানও জানান তিনি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.