
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ই মার্চ বিকাল ৩ টায় সভাটি অনুষ্ঠিত হয় অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
এছাড়াও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল হক, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ মহিবুল্লাহ সৌরভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মজনু মিয়া, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
মতবিনিময় সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাননীয় সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রম যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং সাধারণ মানুষ যেন তার সুফল ভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। সভায় সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম সাগর, নাদিরুজ্জামান আজমল, অজিত দত্ত, শাহিন মিয়া, ঝোটন মিয়া প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.