
নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বদলি করা হয়েছে নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপসকে।
সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ঢাকা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে বর্তমান কর্মস্থল নরসিংদী থেকে প্রত্যাহার করে নতুন কর্মস্থলে পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি জারি করা হয় গত ৪ মার্চ ২০২৬ তারিখে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের আলোকে উপপরিচালক মাসুদুল হাসান তাপসকে নরসিংদী থেকে নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে এবং আদেশ জারির তারিখ থেকে তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
একই আদেশে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নঈম জাহাঙ্গীরকে সাময়িকভাবে উপপরিচালকের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত উপপরিচালক মো. আসাদুজ্জামান যোগ দেয়া পূর্ব পর্যন্ত।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নরসিংদীতে কর্মরত ছিলেন মাসুদুল হাসান তাপস। গত নভেম্বর মাসে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
অবশেষে নানা আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে নরসিংদী থেকে বদলি করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.