
বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের কারণে কৃষকের জমি তলিয়ে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান (এমপি)। তিনি বলেন, “বাঁধের কাজের অবহেলার কারণে যদি একটি জমিও তলিয়ে যায়, আমি কাউকে ছাড় দেবো না। কৃষকের কষ্টার্জিত ফসল রক্ষায় যা যা করণীয়, তা নিশ্চিত করতে হবে।”
০৫ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে নিজ সংসদীয় আসন ইটনা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এডভোকেট ফজলুর রহমান বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবিকা সম্পূর্ণভাবে ফসলের ওপর নির্ভরশীল। তাই বাঁধ নির্মাণে নিম্নমানের কাজ বা গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং কাজের মান বজায় রাখতে নিয়মিত তদারকি জোরদার করা হবে। কোথাও অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান (এমপি)। এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী এডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এসএম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.