
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. খোকন রানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মো. মনোয়ার আলম সরকার, মো. জহুরুল ইসলাম, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহবায়ক এ মান্নান আকন্দ, এনজিও প্রতিনিধি মো. রেজাউল ইসলাম, সুলতানা ডলি প্রমূখ।
সভায় সরকারি কর্মসূচির আওতায় দুর্যোগ প্রশমন দিবস পালনের নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এর আগে দুর্যোগ সংক্রান্ত একটি প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.