
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহদুদুল ইসলাম প্রামানিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপুন, বীর মুক্তিযোদ্দা মো. আবুল হোসেন, মো. সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহবায়ক এ মান্নান আকন্দ, সাংবাদিক জাহিদ কামাল, স্কাউট সম্পাদক এম মাহফুজার রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. খোকন রানা।
সভায় সরকারি কর্মসূচির আওতায় যথাযথ মর্যাদায় দিবস দু’টি পালনের নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.