আলামিন হোসেন
ঝিনাইদহ সদর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) ঝিনাইদহ শাখার নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।আজ ৫ মার্চ বিএনসিএফ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মামুন রানা এবং মহাসচিব আবদুল্লা আলী জাবীদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

‎‎‎ঘোষিত কমিটিতে তানিয়া আফরোজ কে আহ্বায়ক এবং মো. আসিফ হোসেন অতনু‎কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।‎‎

কেন্দ্রীয় কমিটি জানায়, দেশের ভাবমূর্তি রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক তথ্য প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে বিএনসিএফ- এর কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যেই ঝিনাইদহ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।‎‎

ঝিনাইদহ জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, ঝিনাইদহ জেলাতে গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখা, সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দলীয় কার্যক্রম ছড়িয়ে দিতে তারা অঙ্গীকারবদ্ধ। নতুন কমিটির সদস্যরাও ঝিনাইদহ জেলা শাখার বিএনসিএফ- এর কার্যক্রম আরও বিস্তৃত করতে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

‎‎নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে ঝিনাইদহ জেলায় বিএনসিএফ- এর কার্যক্রম আরও গতিশীল হবে বলে সবাই আশা প্রকাশ করেন।‎‎‎