বিশেষ প্রতিনিধি

নরসিংদী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নরসিংদী শহরের গ্যালাক্সি রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়।

নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট তুষার মিত্রের সভাপতিত্বে এবং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এটিএন নিউজের জেলা প্রতিনিধি ও ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, এশিয়া টেলিভিশনের জেলা প্রতিনিধি সিদ্দিকুর রহমান ইমন, বিজয় টিভির জেলা প্রতিনিধি আফরোজা সুলতানা মিনা সহ ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা জিসাসের সহ-সভাপতি জনাব মোঃ আবু তাহের।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নরসিংদী রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক ওমর ফারুক। পরে উপস্থিত সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় এটিএন নিউজের জেলা প্রতিনিধি ও নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি কোনো সদস্য সমস্যার সম্মুখীন হন, তবে ক্লাবের পক্ষ থেকে সবাই সম্মিলিতভাবে তার পাশে থাকবে।

অনুষ্ঠানটি সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।