
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ট্রেনটিতে অভিযান চালান।
তল্লাশির একপর্যায়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত পাওয়ার কার বগির ছাদে সন্দেহজনক অবস্থায় রাখা কয়েকটি প্যাকেট দেখতে পান পুলিশ সদস্যরা। পরে ২১টি প্যাকেটে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেনের ছাদ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
তিনি আরও জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.