
নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মো. মোবারক হোসেন কবিরকে দেখতে চায় স্থানীয় ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ।
দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় এই নেতাকে নেতৃত্বে দেখতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে মো. মোবারক হোসেন কবির নানাভাবে রাজনৈতিক নিগ্রহ, মামলা-হামলা ও হয়রানির শিকার হয়েছেন।
এমনকি বিভিন্ন সময় তাকে কারাভোগও করতে হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় আত্মগোপনে থেকেও দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে দাবি করেন নেতাকর্মীরা।দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও দলের প্রতি নিষ্ঠার কারণে পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে তাকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।
তাদের মতে, তাকে সভাপতি করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।এ বিষয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝেও মো. মোবারক হোসেন কবিরের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ফলে তাকে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং জনগণের সেবামূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে তারা মনে করেন।
এ বিষয়ে সমর্থন জানিয়ে বক্তব্য দেন পলাশতলী ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মো. মোবারক হোসেন ফরাজি, পলাশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়া, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাজল মিয়া এবং পলাশতলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিন মিয়া।

এছাড়াও এ দাবি জানান স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মো. জজ মিয়া, মো. কাজল মিয়া (সাবেক সাংগঠনিক সম্পাদক, পলাশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল), মনির হোসেন, মো. সোহেল মিয়া, কবির হোসেন, আশরাফুল ইসলাম, আবু হানিফা, হুমায়ুন কবির, মামুন, এডভোকেট মামুন, শুক্কুর আলী, আসদুল ইসলাম, বাবুল মিয়া, নাসিম মিয়া, আবদুল জলিল মিয়া এবং পলাশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনসহ অনেকে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আশা প্রকাশ করে বলেন, তৃণমূলের এই প্রত্যাশার বিষয়টি দলীয় শীর্ষ নেতৃত্ব গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে একজন পরীক্ষিত ও ত্যাগী নেতাকে দায়িত্ব প্রদান করবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.