মোঃ তারেক মিয়া
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলা ব্রাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচি অনুষ্ঠান পালিত করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জনসচেতন মূলক, প্রাকৃতিক দুর্যোগ যেমনঃ ,ভূমিকম্প , বর্জ্যপাত, বন্যা, ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া। বজ্র্যপাতার সময় উঁচু গাছ এবং উঁচু বিল্ডিং থেকে দূরে অবস্থান করা। খালি জায়গা অথবা মাঠে শুয়ে পরা। বন্যার সময় উচু ও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া। এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার জনাব পিয়াস চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.রাজিব বিশ্বাস, শাল্লা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাস এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জনাব এনায়েত হোসেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জনাব আবদুল কাদির, অফিসার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচি)।