বিশেষ প্রতিনিধি
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেল ৩টায় রাজধানীর মিরপুর-১০ এ হ্যালো পিজ্জা রেস্টুরেন্টে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ এইচ এম রকি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব প্রিয়াঙ্কা ইসলাম, ক্যান্টনমেন্ট থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল সিকদার, খিলক্ষেত থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম দেওয়ান, এবং সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি আবদুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। দেশের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার ক্ষেত্রে জাতীয় সাংবাদিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

