
মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ‘জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড ও কম্বোডিয়ায় আমাদের শ্রমবাজার কীভাবে আরও বিস্তৃত করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।’
শুক্রবার (১৩ মার্চ) বিকালে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর মাঠে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চলমান বৈশ্বিক উত্তেজনা এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে বর্তমানে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের অনেক প্রবাসী ভাই ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন, অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। এই জটিলতা নিরসনে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি।
ইতিমধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আটকে পড়া শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের এই সুবিধা পেতে অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে। সৌদি আরবসহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে থাকা বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারেও সরকার সচেষ্ট রয়েছে।’
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.