
ভোলা সরকারি কলেজেইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ (১৪ মার্চ ২০২৬) শনিবার বিকাল ৪ টায় ভোলা সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কলেজ সম্মেলন ও ইফতার মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ হাসান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম ও কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান। ইফতার মাহফিল ও সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজ এর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ কামাল উদ্দিন ও ভোলা সরকারি কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ। ভোলা সরকারি কলেজ ২০২৬ সেশনের নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ হাসান, সহ-সভাপতি আরেফ বিল্লাহ ওমর, সাধারণ সম্পাদক মুহাম্মদ জোবায়ের হোসেন মনোনীত হয়েছেন। পরে ইফতার মাহফিলে কলেজ কমিটির জন্য দোয়া করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.