
নরসিংদীর মনোহরদীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে মনোহরদী থানা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও অধ্যক্ষ মো. জাহাঙ্গীর মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানা প্রেসক্লাবের উপদেষ্টা মান্না দাস চৌধুরী উজ্জ্বল, উপদেষ্টা মো. রতন মিয়া, উপদেষ্টা সদস্য মো. এনামুল এবং মো. আসাদ মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মনিরনুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক (ফালু) মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন সুমনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.