ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে সেলিনা সুলতানা নিশীতা

নরসিংদীর সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে আলোচনার শীর্ষে উঠে এসেছে সেলিনা সুলতানা নিশীতা’র নাম।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, কারাবরণ এবং রাজপথকেন্দ্রিক সক্রিয় রাজনীতির কারণে তাকে একজন পরীক্ষিত ও ত্যাগী নেত্রী হিসেবে মূল্যায়ন করছেন দলীয় নেতাকর্মীরা।

ছাত্ররাজনীতির ইতিহাসে সাহসিকতার এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে পরিচিত সেলিনা সুলতানা নিশীতা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক তিনবারের সফল সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার রাজপথ থেকে গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন এবং রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। তবে কোনো নির্যাতন বা মামলা তাকে দলের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিরত রাখতে পারেনি।

বরং প্রতিটি প্রতিকূলতা তাকে আরও দৃঢ়ভাবে আন্দোলনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে বলে নেতাকর্মীরা মনে করেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার মুহূর্তে ঢাকার রাজপথসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিভাগীয় সমাবেশ, রোড মার্চ, মহাসমাবেশ ও তারুণ্যের সমাবেশে তার সক্রিয় উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
একটি মহাসমাবেশে যোগ দিতে বরিশালে যাওয়ার পথে তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তবে আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

ইডেন মহিলা কলেজ ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের ইতিহাসে প্রথম নারী নেত্রী হিসেবে তিনি জেল ও রিমান্ডের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাসই তাকে রাজনীতিতে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন Khaleda Zia-কে বালুর ট্রাক দিয়ে গৃহবন্দি করার প্রতিবাদেও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে নরসিংদীর সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সেলিনা সুলতানা নিশীতা’র নাম এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।