
নরসিংদী জেলা পরিষদের সম্ভাব্য নেতৃত্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পরিবহণ খাতের সুপরিচিত সংগঠক ও রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিত্ব মো. সারোয়ার হোসেন মৃধা। জেলার বিভিন্ন স্তরের মানুষ তার নেতৃত্বগুণ, ত্যাগ ও মানবিক কর্মকাণ্ডের ভিত্তিতে তাকে জেলা পরিষদের দায়িত্বে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে পরিবহণ খাতে সক্রিয় থেকে শ্রমিক ও মালিকদের মধ্যে সমন্বয়, সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। রাজনীতির মাঠেও তিনি একজন পরীক্ষিত নেতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মুখসারির কর্মী হিসেবে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে একাধিকবার হয়রানি, গায়েবী মামলা ও হামলার শিকার হলেও কখনোই পিছিয়ে যাননি। তিনি জেলা বিএনপির সাবেক সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
ব্যক্তিজীবনে মো. সারোয়ার হোসেন মৃধা সংগ্রাম ও আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ। সাধারণ পরিবার থেকে উঠে এসে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পরিবহণ খাতে। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত এই নেতা ব্যক্তিগতভাবে ধর্মভীরু, মানবিক ও সমাজমুখী।
স্থানীয়রা জানান, তিনি সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে নীরবে সহযোগিতা করাই তার স্বভাব। সহকর্মীদের ভাষায়, “তিনি শুধু নেতা নন, একজন অভিভাবক—কর্মীদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকেন।”
তার জনপ্রিয়তার মূল কারণ হিসেবে উঠে এসেছে সততা, সাহসিকতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও মাঠে সক্রিয় থাকা এবং মানুষের আস্থা অর্জন তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলার সচেতন মহল মনে করছে, প্রশাসনিক দক্ষতা, সংগঠনের অভিজ্ঞতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে তিনি জেলা পরিষদের দায়িত্ব পেলে উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
মো. সারোয়ার হোসেন মৃধা বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং দলের শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনায় নরসিংদী জেলাকে একটি আধুনিক, বাসযোগ্য ও মানবিক জেলায় পরিণত করতে কাজ করে যেতে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, “সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে, নরসিংদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একাংশ ইতোমধ্যে তাকে জেলা পরিষদের নেতৃত্বে দেখতে চেয়ে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এখন দেখার বিষয়, আগামীর রাজনৈতিক সমীকরণে এই জনআকাঙ্ক্ষার প্রতিফলন কতটা ঘটে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.