
পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) নরসিংদী শহরের ঐতিহ্যবাহী নরসিংদী ক্লাবে এ মাহফিলের আয়োজন করা হয়।
চেম্বারের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে চেম্বারের উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের পরিচালক প্রবীর কুমার সাহা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল কাইয়ূম মোল্লা, হাসিব আহমেদ মোল্লা, পরিচালক মো. নাজমুল হক ভুইয়া, দেলোয়ার হোসেন দুলাল, মো. আওলাদ হোসেন মোল্লা, মো. ছানাউল্লাহ মিলন, মো. মনির হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মোশারফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. রাজিবুল আলম, মো. নাসির আহমেদ রিগান, মো. সারোয়ার হোসেন ভুইয়া ঝন্টু, আসাদুজ্জামান, ইরফান আহমেদ মোল্লা রিপন, মো. সোহেল সরকার, এনায়েত সারজিসসহ চেম্বারের অন্যান্য পরিচালক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মুফতি ছগির আহমেদ মোবশ্বেরি।
এ সময় বক্তারা পারস্পরিক সম্প্রীতি, ব্যবসায়িক উন্নয়ন এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে খাইরুল কবির খোকন বলেন, নরসিংদী একটি গুরুত্বপূর্ণ শিল্প নগরী। এখানে সবাই যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সুদৃষ্টি থাকা প্রয়োজন। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.