
দক্ষিণ আফ্রিকা প্রবাসী ও নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের নং ওয়ার্ডের অধিবাসী মো. রাসেল মিয়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি মরহুম আ. কুদ্দুসের সন্তান এবং শিলমান্দী ইউনিয়ন জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিএনপির আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারির লড়াকু কর্মী হিসেবে পরিচিত রাসেল মিয়া স্বৈরশাসনের আমলে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন বলেও জানা গেছে।
ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই আনন্দের দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”
শেষে তিনি শিলমান্দী ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার ঈদ আনন্দময় হোক এই প্রার্থনা ব্যক্ত করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.