
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে নরসিংদীর পলাশ পৌরসভা অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ উপজেলা সংসদীয় আসনের সংসদ সদস্য ডক্টর আবদুল মঈন খান। তিনি উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং সুবিধাভোগীদের হাতে প্রাপ্ত উপহার তুলে দেন।এছাড়াও সমাজের সবচেয়ে বেশি অবহেলিত গোষ্ঠী বেদে পল্লীতে ১০ কেজি চাল অনুদান হিসাবে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর উপহার অসচ্ছল ও বেদে পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে, যাতে তারা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আবদুল মঈন খান বলেন, সরকারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি সকলকে একসঙ্গে মিলেমিশে সমাজের পিছিয়ে পড়া মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.