
ওমর ফারুক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেশবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সংগঠনটির সভাপতি প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া।
ঈদ উপলক্ষে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও আত্মশুদ্ধির বার্তা। এই উৎসব ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়াতে শেখায় এবং পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে।

তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজকে গড়ে তুলতে শিক্ষা, ঐক্য ও প্রগতিশীল চিন্তার বিকল্প নেই। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করতে ছাত্ররাজনীতির ইতিবাচক ভূমিকা থাকা প্রয়োজন। সেই লক্ষ্য নিয়েই শিবপুর উপজেলা ছাত্রদল কাজ করে যাচ্ছে।
শিক্ষা • ঐক্য • প্রগতি” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
আবদুল্লাহ আল মামুন ভুইয়া বর্তমানে সভাপতি পদপ্রার্থী, শিবপুর উপজেলা ছাত্রদল, সাবেক সহ-সভাপতি, চক্রধা ইউনিয়ন ছাত্রদল, সাবেক সভাপতি, ৭নং ওয়ার্ড ছাত্রদল, চক্রধা ইউনিয়ন, সাবেক কর্মী, নশক ও শহিদ আসাদ কলেজ ছাত্রদল
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া শিবপুরের তরুণদের মাঝে সক্রিয় ও পরিচিত একটি মুখ। তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।
পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি সকলের প্রতি আহ্বান জানান সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

