
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রধান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বাঙালিদের ওপর গণহত্যা চালায়। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানাসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। উক্ত সভায় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর হোসেন, ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং বি এন পির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.