
মিঠামইনে বিরোধ মিমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ।
মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জে গ্ৰামের আইয়ূব আলী ( ৫০) কে বিগত সোমবার (২৩ শে মার্চ ) ঘটে যাওয়া দুই পক্ষের সংঘর্ষের মিমাংসার কথা বলে মঙ্গলবার ২৫ শে মার্চ রাত আনুমানিক ৩ টা সময় প্রতিপক্ষ কাশেম গ্রুপের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। দীর্ঘ সময় পার হয়ে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে এরপর ও আইয়ুব আলী বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে হেমন্তগঞ্জ রাস্তার পাশে মৃত অবস্থায় লাশ পাওয়া যায়। নিহত আইয়ুব আলী হেমন্তগঞ্জ গ্ৰামের বাদশা মিয়ার পুত্র। পরে বাড়ির লোকজন এসে পুলিশ কে খবর দেয়। তারপর পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাশের সুরতহাল রিপোর্ট করেন। নিহত আইয়ুব আলীর ছেলে জিয়াউর রহমান ও ভাতিজা বুলবুল জানান , কাশেম গ্রুপের লোকজন পূর্ব শত্রুতার জেরে আমার বাবাকে মিমাংসার মিথ্যা কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে। মিঠামইন থানার ওসি মোঃ লিয়াকত আলী জানান, ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি পরিষ্কার হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত সোমবার ২৩ শে মার্চ কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ গ্ৰামে বর্তমান চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্ৰামের নজির গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে বিএনপি নেতা নজির গ্রুপের ২১ জন আহত হয়েছে। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আসাদ ( ৩৫) ও কাতল মিয়া ( ৩০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়াও গুরুতর বাকী ৫ জন কে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন , কবির (২৫), সায়মন (৩০) , আলমগীর (২৫) ,মানিক( ২৮) দয়াল ( ৩০ ) ,অন্যান্যদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। স্থানীয়রা জানান, ঈদের পূর্ব থেকেই কাশেম চেয়ারম্যান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র তৈরি করে মজুদ করেছেন। তাদের টার্গেট ছিল ঈদের নামাজের পর হামলা করার। কিন্তু সেটা ব্যর্থ হয়ে গতকাল রাত থেকেই নানান ধরনের হুমকি দিয়ে আসছিলো পরবর্তীতে ঘটনার দিন সকালে লাউ কুড়ার মাঠে নজির গ্রুপের উপর হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে ৫ ই আগষ্টের পর অন্তত ৩ টি মামলা দায়ের রয়েছে। সে মাঝে মাঝে ইটালী ও চলে যায়। সেখানে তার নাগরিকত্ব রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.