ওমর ফারুক
বার্তা সম্পাদক

রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমানে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা মো. আল আমিন ভূঁইয়া। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা আল আমিন ভূঁইয়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখছেন।

দক্ষিণ মির্জানগর (আটকান্দি ভূঁইয়াবাড়ী) গ্রামের বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম আলাউদ্দিন ভূঁইয়া-এর ছোট ছেলে আল আমিন ভূঁইয়া শিক্ষাজীবনে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেছেন। 

তার শিক্ষাগত যোগ্যতা এবং আধুনিক প্রশাসনিক জ্ঞানের কারণে তাকে স্থানীয় মানুষ নেতৃত্বের জন্য যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।

দীর্ঘদিন যাবত তিনি আমিরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুল, ধর্মীয় ও সামাজিক সংগঠন পরিচালনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার নেতৃত্বে এই প্রতিষ্ঠানগুলোতে নানা সমাজকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

রাজনৈতিক ও প্রশাসনিক পটভূমিতেও আল আমিন ভূঁইয়ার পরিবার সুপরিচিত। তার দুই চাচা আলী আজহার ভূঁইয়া এবং ডাক্তার জয়নাল আবেদীন ভূঁইয়া একাধিকবার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরিবারটির দীর্ঘদিনের রাজনৈতিক এবং সামাজিক প্রভাব স্থানীয়দের মধ্যে বিশ্বাস ও সমর্থন জাগিয়েছে।

স্থানীয়রা মনে করেন, আল আমিন ভূঁইয়া শুধু শিক্ষাগত ও পেশাগতভাবে দক্ষ নন, তিনি স্থানীয় সমস্যাগুলো বোঝেন এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ রাখেন। এসব কারণে তিনি ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো আরও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবেন।

নির্বাচনকে সামনে রেখে আল আমিন ভূঁইয়া স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছেন।

 তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, জনগণের সহযোগিতা ও আস্থা থাকলে আমিরগঞ্জ ইউনিয়নকে নতুন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নেওয়া সম্ভব হবে।