
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান। আরও বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দিবাকর বসাক, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন সরকার, মো. সিরাজুল ইসলাম, এবি পাটির মো. আজুল ইসলাম, এনসিপির মো. লুৎফর রহমান বকসি, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহবায়ক এ মান্নান আকন্দ, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্ল্যাহ, রেজাউল ইসলাম প্রমূখ।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে ব্যাপক আলোচনা করেন বক্তাগণ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.