মোঃ আশিকুর রহমান
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাদ্রাসায় বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহজালাল (রহ:) মডেল মাদ্রাসার সুপার মাওলানা উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র ক্বুরআন তিলাওয়াত এবং জাতীয় পতাকা উত্তোলন ও সালাম প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, মাদ্রাসার দীন শিক্ষা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয় ।
এই কর্মসূচিতে কোরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন,কোরআন তেলাওয়াত, হামদ – নাত, ইসলামি সংগীত, খেলাধুলা, পুরস্কার বিতরণ,দেশাত্মবোধক আলোচনার আয়োজন করা হয়। বক্তারা আলোচনায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয় । এবং এই ধরনের আয়োজন মাদ্রাসার ছাত্রদের মাঝে দেশপ্রেম ও ইসলামি মূল্যবোধের সমন্বয় ঘটাবে ।
উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি জনাব নাছির উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সেক্রেটারি মাষ্টার একরাম হোসেন এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী এমদাদুর রহমান, এনামুল হক, হাফেজ মিজানুর রহমান, সাংবাদিক আশিকুর রহমান। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মো: আরশ আলী, সাবিহা সুলতানা দীপা, শান্তা আক্তার, আমিনা আক্তার, আব্দুল মুত্তাকিন প্রমুখ।দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত বা দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

