বিজয় কর রতন
মিঠামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, এস, এম আব্দুল্লাহ বিন -শফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আলোচনায় অংশ নেয় ডাঃ আব্দুল্লাহ আল সাফি , ( উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) , মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা এডভোকেট ফরিদ আহমেদ, মোঃ আব্দুল্লাহ মিয়া,( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি) , মোহাম্মদ আফতাব উদ্দিন ভুইয়া ( সহ-সভাপতি উপজেলা বিএনপি) মোহাম্মদ শাহেরিল আলম তপন ( সভাপতি মিঠামইন বাজার বণিক সমিতি) , মোঃ লিয়াকত আলী ( ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিটামইন) , মোহাম্মদ ইব্রাহিম মিয়া ( উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা কমান্ড) প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ও সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

