
অষ্টগ্রাম উপজেলা সাংবাদিকদের পক্ষ থেকে হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও জেলা প্রতিনিধিদের প্রতি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং সহযোগিতা কামনা করা হয়েছে। আজ শনিবার ২৮ শে মার্চ বিকালে অষ্টগ্রাম হাওর অঞ্চল রিপোর্টাস কার্যালয়ে এ বিষয়ে এক প্রতিবাদ সভা সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্ৰহন করা হয়।
উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা বলেছেন, কেউ জেলা থেকে এসে সাংবাদিকতার নামে অপপ্রচার, বিভ্রান্তিকর সংবাদ বা অন্য অনৈতিক কর্মকাণ্ড করলে কোন প্রকার ছাড় দেয়া হবে না। এবং জেলা প্রতিনিধিরা এসব বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশা করছেন স্থানীয় সাংবাদিক মহল।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, সম্প্রতি কিছু নামধারী অনিবন্ধিত অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি সেজে অষ্টগ্রামে এসে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার ও অপ-সাংবাদিকতার চেষ্টা করেছে। এতে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অষ্টগ্রাম উপজেলা সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, “সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা আমরা সর্বদা সম্মান করি। কিন্তু সাংবাদিকতার আড়ালে কোনো অনৈতিক কর্মকাণ্ড, বিভ্রান্তি বা অপপ্রচার আমরা মেনে নেব না। এজন্য জেলার সকল প্রতিনিধি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব পালন করবেন।”
বক্তারা আরও বলেন, জনগণের স্বার্থ, নিরাপত্তা ও তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। ভবিষ্যতে সাংবাদিকতার নামে কেউ অপপ্রচার বা অনিয়মে জড়িত থাকলে তাৎক্ষণিক আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সাংবাদিক সমাজ আশা করছে, জেলা প্রতিনিধিরা সক্রিয় ভূমিকা পালন করে হাওরে স্বচ্ছ, দায়িত্বশীল এবং বিশ্বাসযোগ্য সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করবেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.