নিউজ ডেস্ক
জ্বালানি তেলের মজুতদারদের বিষয়ে ব্যবস্থা নেয়ার বিষয়ে সরকারি দলের সংসদীয় সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।শনিবার (২৮ মার্চ) বিকেলে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে শোক জানানো হয়েছে বলে জানান চিফ হুইপ।
তেলের কোনো সংকট নেই জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, জ্বালানি তেলের মজুতদারদের বিষয়ে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। অভিযান পরিচালনা করা হবে। চোরাচালান রোধ করতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
চিফ হুইপ বলেন, ঈদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে। এ রকম যেন না ঘটে, সেই বিষয়েও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, রোববার (২৯ মার্চ) বিশেষ কমিটির বৈঠকে আলোচনা করা হবে। এদিন দুপুরে অধিবেশনের আগেই আবার সরকার দলের বৈঠক হবে।

