
“চল ভাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর নজরপুর ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামূলক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ছাত্রনেতা, সমাজসেবক ও ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভূইয়া।
দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
গণসংযোগকালে সাব্বির ভূইয়া বলেন,
“আমরা নজরপুর ইউনিয়নকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা মাদকের বিরুদ্ধে এমন উদ্যোগকে স্বাগত জানান এবং মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ উদ্যোগ সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.