
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নরসিংদী জেলা কৃষক দলের সদস্য সচিব, নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স।
স্বাধীনতা দিবসের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে।
এসময় দীপক কুমার বর্মন প্রিন্স মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অপরদিকে, তারেক রহমানও দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.