
জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করা এবং অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে কঠোর অবস্থানে রয়েছে নরসিংদী জেলা পুলিশ। এ লক্ষ্যে জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও মহাসড়কের কৌশলগত ১৫টি পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে বিভিন্ন যানবাহন তল্লাশি চালানো হয়। এ সময় মোট ৩২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এর মধ্যে রয়েছে ২৮৫টি মোটরসাইকেল, ১১টি বাস, ১০টি পিকআপ, ২টি মাইক্রোবাস, ২টি ট্রাক, ৬টি সিএনজি, ৪টি প্রাইভেট কার এবং অন্যান্য ৬টি যানবাহন।এছাড়া চেকপোস্ট কার্যক্রম চলাকালে ৮২টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল ফারুক জেলার সকল থানার অফিসার ইনচার্জদের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে কঠোর নজরদারির নির্দেশনা দিয়েছেন।
জেলা পুলিশ আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.