
নরসিংদীর নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে নরসিংদী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী শিশির আহমেদ এবং নরসিংদী শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন শিমুল ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এসময় নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসকের সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। পাশাপাশি নরসিংদীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
শুভেচ্ছা গ্রহণ করে আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.