
গণভোটের রায় বাস্তবায়নে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
মামুনুল হক অভিযোগ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা ও উপহাস করছে৷ সংস্কার প্রশ্নে নির্বাচনের আগে দলগুলোর মধ্যকার ঐকমত্য এখন বিনষ্ট করা হচ্ছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একদলীয় ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। জনদুর্ভোগ নিয়ে সরকারের সমালোচনা করলে গ্রেফতার করার মতো ঘৃণ্য কর্মকাণ্ড করছে সরকার। কিন্তু নব্য ফ্যাসিবাদকে যেকোনো মূল্যে রুখে দেবে ১১ দলীয় ঐক্য।
তিনি বলেন, গণভোটের রায় যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে৷ আগামী ৯ এপ্রিল বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হবে। আর ১১ এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
সরকারই বিরোধীদলকে রাজপথের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপির কর্মকাণ্ডে জাতি হতবাক, বিস্মিত। গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট এমনিতেই স্থগিত হয়ে গেছে। সংসদে মাত্র একজন ব্যক্তির কর্মকাণ্ডে বিএনপি সংবিধান নিয়ে সংকট তৈরি করছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.